নিজেদের মাটিতে ৪-০ ব্যবধানে প্রোটিয়াসরা হোয়াইটওয়াশ করলো কিউইদের
দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে ম্যাচ পাঁচ উইকেটে জিতে ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে। সেঞ্চুরিয়ান পার্কে অনুষ্ঠিত পঞ্চম ওয়ান ডে ম্যাচে প্রোটিয়াসরা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় লাভ করে।
প্রোটিয়াস দলপতি গ্রায়েম স্মিথ ৬৫ বল মোকাবেলা করে ৬৬ রান করেন। প্রোটিয়াস বোলার এন্ড্রু হল ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। তিনি ২৩ রানের বিনিময়ে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন চারজন কিউই ব্যাসম্যানকে।
সিরিজ জুড়ে কিউইদের ব্যাটিং ব্যর্থতার কারণে হোয়াইটওয়াশ হতে হয়েছে।
দক্ষিণ আফ্রিকার জয় ঝড়ো বৃষ্টির কারণে বার বার বাঁধাপ্রাপ্ত হয়। তবে প্রোটিয়াস ব্যাটসম্যানদের কিছু বাজে শটের জন্য কয়েকটি উইকেটের পতন ঘটে।
প্রোটিয়াস দলপতি স্মিথ ম্যাচের শুরু থেকেই কিউইদের গড়া ২১৫ রানের লক্ষ্যের প্রতি সজাগ দৃষ্টি দিয়ে খেলছিলেন। তিনি শেন বন্ড এবং কেলি মিলসকে ভালই মোকাবেলা করছিলেন এবং সমীহ করার মত বলও তিনি বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন।
তবে ম্যাচের মাঝে কিউই বোলার মিলেসের সাথে স্মিথ বাকতিণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরও স্মিথ লাগাতার বাউন্ডারি হাকাতে থাকেন। এ অবস্থায় কিউই দলপতি ফ্লেমিং বোলার পরিবর্তন করেন।
মিলস প্রথম আঘাত হানেন প্রোটিয়াস ব্যাটিং লাইনে। মিলস প্রোটিয়াস ওপেনার এবি ডি ভিলিয়ার্সক ব্যাক্তিগত ১১ রানের মাথায় ফ্লেমিং এর হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।
এরপর কিউই স্পিনার ড্যানিয়াল ভেট্টোরি ফিরিয়ে দেন জ্যাক ক্যালিস এবং প্রিন্সকে। দক্ষিণ আফ্রিকার জয় সূচক রানটি আসে প্রোটিয়াস উইকেটকিপার মার্ক বাউচারের ব্যাট থেকে।
ম্যাচের শুরুতে মাঠে দর্শণীয় বোলিং করেন প্রোটয়াস মিডিয়াম পেসার এন্ড্রু হল। তবে কিউই ব্যাটসম্যান লু ভিনসেন্টও চাপের মুখে ৭৬ বল মোকাবেলা করে ৬৬ রানের চমৎকার একটি ইনিংস করেন। প্রোটিয়াস অভিজ্ঞ বোলার শন পোলক ম্যাচের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন কিউই দলপতি স্টিভেন ফ্লেমিংকে। দলের হাল ধরেন ভিনসেন্ট এবং নাথান অ্যাস্টেল। দলের প্রয়োজনে তারা কিছু সময় ধীর গতিতে খেলতে থাকেন। বৃষ্টির কারণে বিরতির পর অ্যাস্টেল ল্যাঞ্জিভেল্টের বলে প্যাভিলিয়ানে ফিরে যান। কিন্তু ভিনসেন্ট এত সহজে দলের হাল ছাড়ার পাত্র নন। তিনি এন্ড্রু নেলকে সঙ্গী করে রানের চাকা সচল রাখার চেষ্টা চালিয়ে যান। পোলেকের বলে পুল শট খেলে নিজের হাফ-সেঞ্চুরি আদায় করে নেন তিনি।
এর পর এক অবস্থায় কিউইদের স্কোড় কার্ড ছিল ১৩৪/৪। কিন্তু এন্ড্রু হলের বিধ্বংসী বোলিংয়ের মুখে ১৮ রানের মধ্যে তারা হারিয়ে বসে চার উইকেট।
প্রোটিয়াসদের পক্ষে শন পোলক, এন্ড্রু নেল এবং মাখায়া এনটিনি প্রত্যেকেই একটি করে উইকেট পান।
