লাল কার্ডের বিরুদ্ধে আপিল করে জয়ী হলেন বেকহ্যাম
তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম রোববার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলার সময় লাল কার্ড দেখার পর রিয়াল মাদ্রিদের আপিলে শেষ পর্যন্ত জয়ী হলেন বেকহ্যাম।
মঙ্গলবার স্প্যানিশ লিগ কমিটির শুনানিতে রায়টা ইংলিশ ক্যাপ্টেনের পক্ষেই যায়।
৩০ বছর বয়সি বেকহ্যাম প্রথম হলুদ কার্ড পান রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য এবং রেফারিকে বিদ্রƒপ করার কারণে দ্বিতীয় তাকে হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচটিতে রিয়াল ২-১ গোলে পরাজিত হয়।
এ সিদ্ধান্তের ফলে বেকহ্যাম বুধবার ডেপোর্টিভো লা করুনার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন।
