২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যাথাউসের হাত দিয়ে অনুষ্টিত হবে ২০০৬ বিশ্বকাপ ড্র

পশ্চিম জার্মানির ১৯৯০-বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের হাতে ২০০৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশ গ্রহণকারী দল সমূহের গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 11:21 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

২০০৬ বিশ্বকাপ ফুটবল আয়োজক জার্মানি। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে জুনের ৯ থেকে জুলাই ৯ পর্যন্ত। ফিফাও ম্যাথাউসের মত একজন বিশ্বকাপ জয়ী আইকনের মাধ্যমে ড্র করার ব্যাপারে আয়োজকদের সাথে একমত হয়েছে। ম্যাথাউসের অধিনায়কত্বে জার্মানি ১৫০ ম্যাচে জয় পায়।

ম্যাথাউস বলেন, এর মাধ্যমে আমাকে বিরল সম্মান দেওয়া হয়েছে।

বর্তমানে তিনি হাঙ্গেরির জাতীয় ফুটবল দলের কোচ। তবে তার কোচিংয়ে হাঙ্গেরি বিশ্ব কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।