২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরের জন্য আমরা মুখিয়ে আছি: আতাপাত্তু

শ্রীলঙ্কা দলের অধিনায়ক মারভান আতাপাত্তু জানিয়েছেন, বিদেশের মাটিতে তার দল কেমন খেলতে পারে ভারত সফরে তার দলের পারফরমেন্স সেটাই নির্ধারণ করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 11:17 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

দেশের মাটিতে শ্রীলঙ্কার রেকর্ড দুর্দান্ত। ৭৭ টি ম্যাচে জয় ৩০ টিতে। তবে বিদেশের মাটিতে তাদের রেকর্ড তেমন ভালো নয়। ৭৫ টি ম্যাচে জয় পেয়েছে মাত্র ১১ টিতে।

আতাপাত্তু বলেন, আমরা বিদেশের মাটিতে বহুদিন খেলিনি এবং আমরা দীর্ঘদিন ধারাবাহিক সাতটি ম্যাচ খেলিনি।

তিনি বলেন, বিদেশের মাটিতে সবাই আমাদের কাছে জ্বলে উঠার আশা করছে। আমরা আশা করছি ভারতের মাটিতে ভারত আমাদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। আমরা চাই শক্ত চ্যালেঞ্জ, যার মাধ্যমে বিদেশের মাটিতে আমরা আমাদের সার্মথ্য নির্ধারণ করতে পারব।

তিনি আরও বলেন, আমরা জনি নিজেদের মাটিতে আমরা ভালো খেলি। তবে ভারতের মাটিতে ভারতকে মোকাবেলা করা ভিন্ন ব্যাপার। আমরা সবাই সফরের জন্য মুখিয়ে আছি। দুঃখের বিষয় হল, এ মৌসুমে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। আশাকরি, ২২ অক্টোবর প্রাকটিস ম্যাচের পরে ২৫ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে খেলার জন্য ব্যাটসম্যানরা ফর্ম ফিরে পাবে।

সম্প্রতি আইসিসি কর্তৃক এ বছরের সেরা ওয়ান ডে অধিনায়ক হওয়ার প্রসঙ্গে আতাপাত্তু বলেন, এ পুরস্কারের মাধ্যমে আমাদের বিগত কয়েক মাসের পাফরমেন্সের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ পুরস্কার শুধু আমার নয়, দলের সকলের। এটা আসলেই বিরাট সম্মান, যা আমাকে দেওয়া হয়েছে, আমি গর্বিত।

তিনি আরও বলেন, শেষবার আমরা ভারত সফর করেছিলাম আট বছর আগে। সে সফরে আমরা একটি টেস্ট ম্যাচেও জয় পাইনি। এবার আমরা প্রথমেই সাতটি ওয়ান ডে ম্যাচ খেলব এবং এ ওয়ান ডে ম্যাচগুলোতে ভালো করা খুবই প্রয়োজন, যাতে টেস্ট সিরিজে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারব।

২২ অক্টোবর মুম্বাইয়ের ওয়াখেদ স্টেডিয়ামে শ্রীলঙ্কা প্রথম প্রাকটিস ম্যাচে নামবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।