২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় হাইপারফরম্যান্স স্কোয়াডের দ্বিতীয় জয়

কলম্বোর সিসিসি মাঠে মঙ্গলবার তৃতীয় ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসানের অনবদ্য ৫০ রানের সুবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাইপারফরম্যান্স স্কোয়াড পাঁচ উইকেটে হারিয়েছে শ্রীলংকা ডেভলপমেন্ট একাদশকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

প্রথমে ব্যাট করে স্থানীয় দলটি ৪০ দশমিক ৫ ওভারে ১৩২ রানে অল আউট হয়ে যায়। হাইপারফরম্যান্স দলের ফরহাদ রেজা ও সাকিব আল হাসান দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া মেহরাব হোসেন জুনিয়র একটি উইকেট দখল করেন।

জবাবে সফরকারীরা ৩৫ দশমিক ৪ ওভারে পাঁচ উইকেট খুইয়ে ১৩৪ রান করে। সাকিব আল হাসান ৫৬ বলে একটি ছয়ের সাহায্যে করেন ৫০ রান। ফরহাদ রেজা ২৬ বল তিনটি ছক্কার সাহায্যে করেন ২৬ রান।

এই জয়ের ফলে বিসিবি হাইরপারফরম্যান্স স্কোয়াড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গেল।

বিসিবির দলটি প্রথম ওয়ানডেতে ছয় উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে জয়ী হয়। হাইপারফরম্যান্স দল বৃহস্পতিবার ও শনিবার বাকি দু’টি ম্যাচ খেলবে।