Published : 17 Jul 2022, 07:21 PM
নিজেদের ওয়েবসাইটে শনিবার দেওয়া বিবৃতিতে একিতিকেকে ধারে নেওয়ার কথা নিশ্চিত করে পিএসজি। নতুন মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
২০ বছর বয়সী ফরোয়ার্ডকে পিএসজির কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।
ফ্রান্সের ক্রীড়া প্রত্রিকা লেকিপ জানিয়েছে, সাড়ে ৩ কোটি ইউরোয় সরাসরি একিতিকেকে কিনে নিতে চেয়েছিল পিএসজি। কিন্তু দুই ক্লাব এ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।
একিতিকে বর্তমানে ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়। রাঁসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ১১ গোল করেন তিনি।
চলতি দল বদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে একিতিকেকে দলে টানল পিএসজি। এর আগে মিডফিল্ডার ভিটিনিয়া ও লেফট-ব্যাক নুনো মেন্দেসের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। মেন্দেস গত মৌসুমে পিএসজিতে ধারে খেলেছিলেন।
গত মৌসুমে লিগ ওয়ান জয়ী পিএসজি আগামী ৬ অগাস্ট ক্লেহমোঁর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। এর আগে ৩১ জুলাই ফরাসি কাপ জয়ী নঁতের বিপক্ষে খেলবে ফরাসি সুপার কাপ।