রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে রুবেল-দিয়া
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশের ছিল না কোনো সাফল্য। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দীকি জুটির হাত ধরে কাটছে সে খরা। এই জুটি উঠেছেন রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে।
আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার সেমি-ফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিল জুটিকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল-দিয়া। আগামী ১৯ নভেম্বর সেরা হওয়ার লড়াইয়ে তারা মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার জুটির।
এর আগে কোয়াটার-ফাইনালের বৈতরণী রুবেল-দিয়া পার হন সহজ জয়ে। ইরানের মাহতা আব্দুল্লাহি-রেজা শাবানি জুটিকে তারা হারান ৬-২ সেট পয়েন্টে।
সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪-৪ সমতার পর একটি করে তির ছোঁড়ার পর্বেও ছিল ২৭-২৭ সমতা। কিন্তু ভারতের আর্চারদের তির ‘বুলস আইয়ের’ কাছাকাছি থাকায় ফাইনালে ওঠে তারা। ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান।
