১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে শীর্ষে নোফেল স্পোর্টিং

প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নিল নোফেল স্পোর্টিং। অনায়াস জয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষে ফিরল তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2021, 07:08 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উত্তরা ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারায় নোফেল স্পোর্টিং। ৪৩তম মিনিটে মাহমুদুল দলকে এগিয়ে নেওয়ার পর ৪৭তম মিনিটে ফুয়াদের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

এই জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে নোফেল স্পোর্টিং। তৃতীয় স্থানে থেকে প্রথম লেগ শেষ করেছিল তারা।

১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কাওরান বাজার।