১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষে ফিরল স্বাধীনতা ক্রীড়া সংঘ

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশিপ লিগেও ফিরেছে শীর্ষে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2021, 11:33 PM

Updated : 02 Aug 2022, 05:34 PM

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ২-০ গোলে জিতে স্বাধীনতা। চতুর্থ মিনিটে নাইমের গোলে এগিয়ে যাওয়ার পর ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমন।

১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে স্বাধীনতা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আগের ম্যাচের জয়ে শীর্ষে ওঠা নোফেল স্পোর্টিং ক্লাব। ৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে ফকিরেরপুল।

দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া উত্তরা ফুটবল ক্লাব ১২ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। হারলেও ১৩ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এক ধাপ উপরে আছে ফরাশগঞ্জ।