১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়াকে উড়িয়ে শীর্ষে নোফেল

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বড় জয় পেয়েছে নোফেল স্পোর্টিং। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে শীর্ষে উঠেছে দলটি। একই দিনে পয়েন্ট ভাগাভাগি করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড ও ফর্টিস একাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2021, 11:23 PM

Updated : 07 Apr 2022, 10:54 PM

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ভিক্টোরিয়াকে ৪-০ গোলে হারায় নোফেল। দলের জয়ে জোড়া গোল করেন হেলাল। একটি করে গোল নাজিম ও সাগরের।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে উঠেছে নোফেল। এক ম্যাচ কম খেলা স্বাধীনতা ক্রীড়া সংঘ নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১০ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভিক্টোরিয়া।

দিনের অন্য ম্যাচে ১-১ ড্র করেছে অগ্রণী ব্যাংক ও ফর্টিস একাডেমি। ২১তম মিনিটে হাসানুজ্জামানের গোলে এগিয়ে যায় ফর্টিস। ৪৮তম মিনিটে আজাদের গোলে সমতায় ফেরে অগ্রণী ব্যাংক। ২৭তম মিনিটে লালকার্ড দেখেন অগ্রণী ব্যাংকের জাভেদ ও ফর্টিসের কৃষ্ণ।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অগ্রণী ব্যাংক। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস একাডেমি।