১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে স্বাধীনতাকে রুখে দিল ঢাকা সিটি

চ্যাম্পিয়নশিপ লিগে দারুণ গতিতে ছুটে চলা স্বাধীনতা ক্রীড়া সংঘকে এর আগে কাওরান বাজার প্রগতী সংঘ দিয়েছিল প্রথম হারের স্বাদ। এবার দলটিকে রুখে দিল পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ঢাকা সিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2021, 10:11 PM

Updated : 02 Aug 2022, 05:33 PM

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার স্বাধীনতা ক্রীড়া সংঘকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় ঢাকা সিটি। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাধীনতা। ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ঢাকা সিটি।

দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ও ওয়ারী ক্লাবের লড়াইও গোলশূন্য ড্র হয়। নয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ওয়ান্ডারার্স। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে দশম স্থানে আছে ওয়ারী।