২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালেস

লিগ ওয়ানের দল লিল থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালেসকে দলে টেনেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 11:02 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

এক বিবৃতিতে মঙ্গলবার ২২ বছর বয়সী এই ফুটবলারকে ‘লম্বা সময়ের চুক্তিতে’ দলে ভেড়ানোর কথা জানায় প্রিমিয়ার লিগের দলটি। চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানানো হয়নি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাগালেসকে পেতে দুই কোটি ৬০ লাখ ইউরো খরচ হয়েছে ‘গানার্স’ নামে পরিচিত দলটির।

গত মৌসুমে লিগে চতুর্থ হওয়া লিলের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৩৪টি ম্যাচে খেলেন মাগালেস। ২০১৭ সালে লিলে যোগ দেওয়া এই সেন্টার-ব্যাক এর আগে ধারে আরেক ফরাসি ক্লাব তোয়া এবং ক্রোয়েশিয়ার দল দিনামো জাগরেবে খেলেছেন।