২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মোস

পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন ব্রিটিশ মোটর রেসিং প্রতিযোগিতার কিংবদন্তি স্যার স্টার্লিং মোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 05:20 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা ভুগে রোববার ৯০ বছর বয়সে মারা যান তিনি। ফর্মুলা ওয়ানের চালকদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা হিসেবে পরিচিত ছিলেন মোস। যদিও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি তার।

২০১৬ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় বুকের সংক্রমণে ১৩৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। এরপর আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি মোস।

১৯৫১ থেকে ১৯৬১ সালের মধ্যে ৬৬টি ফর্মুলা ওয়ান রেসে অংশ নিয়ে ১৬টি জিতেছিলেন মোস।

১৯৫৫ সালে একমাত্র ব্রিটিশ চালক হিসেবে দেশের মাটিতে গ্রাঁ প্রিঁ জিতেছিলেন তিনি।