২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নার গোলে বেগম আনোয়ারার জয়

মেয়েদের ফুটবল লিগে স্বপ্নার গোলে কুমিল্লা ইউনাইটেডকে হারিয়েছে বেগম আনোয়ারা এসসি। টানা দুই হারের পর প্রথম জয় পেলো দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 08:54 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ১-০ গোলে জিতে বেগম আনোয়ারা। ম্যাচের ২৫তম মিনিটে একমাত্র গোলটি করেন স্বপ্না।
 
বসুন্ধরা কিংসের কাছে ১২-০ ব্যবধানে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে নাসরিন একাডেমির কাছে ২-০ গোলে হেরেছিল আনোয়ারা এসসি।