২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজের ইচ্ছাতেই রিয়াল ছেড়েছে রোনালদো’

রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদোকে বিক্রি করতে চায়নি বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। পর্তুগিজ তারকার ইচ্ছাতেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2018, 06:20 PM

Updated : 08 Apr 2022, 07:03 PM

এ বছরের জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে যোগ দেন সান্তিয়াগো বের্নাবেউয়ে নয় মৌসুম কাটানো রোনালদো।

রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। মাদ্রিদের ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাও ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রোববার ক্লাবের সভায় পেরেস জানান, সম্ভাব্য সর্বোচ্চ দামেই রোনালদোকে বিক্রি করা হয়েছে।

“রিলিজ ক্লজ দেওয়ার ছিল না। যদি বিক্রি করতেই হতো, তা হতো আলোচনার মাধ্যমে।”

“আমরা তাকে বিক্রি করতে চাইনি। কিন্তু সে ব্যক্তিগত কারণে যেতে চাইছিল। আর আমরা সেটা বুঝতে পেরেছিলাম। সে যা কিছু করেছে সেজন্য তাকে আমাদের সুযোগটা দিতেই হতো।”

“আমরা সর্বোচ্চ যে মূল্যটা পেতে পারতাম তাই পেয়েছি।”