২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে লাওসে প্রীতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ

আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দেড় বছর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফের মাঠে নামতে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 08:42 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

২০১৬ সালের অক্টোবরে ভুটানের কাছে এশিয়া কাপের বাছাইয়ে ওঠার প্লে-অফ ম্যাচে ৩-১ গোলের ভরাডুবির পর আর মাঠে নামেনি বাংলাদেশ।

ন্যাশনাল টিমস কমিটির রোববারের বৈঠক শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ লাওসের সঙ্গে ম্যাচ হওয়ার কথা সাংবাদিকদের জানান।

“২৭ মার্চে প্রীতি ম্যাচ খেলতে লাওসে যাবে বাংলাদেশ দল। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, এ লক্ষ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হবে এবং দল ঘোষণা করা হতে পারে ৮ বা ৯ ফেব্রুয়ারি।”

ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে ১৯৭তম আর লাওস ১৮৩তম।