Published : 22 Nov 2016, 12:35 PM
২০১৮ রাশিয়া বিশ্বকাপের কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে গত সপ্তাহে কোস্টা রিকার কাছে ৪-০ ব্যবধানে হেরেছিল যুক্তরাষ্ট্র। ১৯৫৭ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটিই দেশটির সবচেয়ে বাজে পরাজয়।
এর চার দিন আগে মেক্সিকোর কাছে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্র। ২ ম্যাচ শেষে কোনো পয়েন্ট না পাওয়া দলটি সবার নিচে আছে।
ক্লিন্সমানের অধীনে ৫ বছরে ৫৫টি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২৭টিতে জেতে তারা, হারে ১৬টিতে। জার্মানির এই কোচের অধীনেই ২০১৩ সালে টানা ১২টি ম্যাচ জেতে যুক্তরাষ্ট্র, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে যু্ক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের প্রধান সুনিল গুলাতি বলেন, “গত ৫ বছরে ক্লিন্সমানের কঠোর পরিশ্রম আর নিবেদনের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই।”
ক্লিন্সমানের বিকল্প হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেনি যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। তবে তার জায়গায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির কোচ ব্রুস অ্যারেনা এগিয়ে আছেন।