২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের টানা দ্বিতীয় জয়

শিরোপা ধরে রাখার অভিযানে সেরি আয় জয়ের ধারা ধরে রেখেছে ইউভেন্তুস। ইতালির শীর্ষ এই লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাৎসিওর মাঠে ১-০ গোলে জিতেছে গত পাঁচবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 12:23 AM

Updated : 11 Oct 2022, 08:39 PM

শনিবার সন্ধ্যায় লাৎসিরও মাঠে ইউভেন্তুসের জয়ের নায়ক সামি খেদিরা। ৬৬তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালার উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে একমাত্র গোলটি করেন এই জার্মান মিডফিল্ডার।

নিজেদের প্রথম ম্যাচে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছিল ইউভেন্তুস।

দুই ম্যাচের শতভাগ সাফল্যে ইউভেন্তুসের পয়েন্ট ৬।