দুই আবাহনীকে পেছনে ফেলল রহমতগঞ্জ
লিগের ময়মনসিংহ পর্বে এসে নিজেদের দ্বিতীয় জয়টি পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এ জয়ের পর দুই আবাহনীকে পেছনে ফেলে জেবি প্রিমিয়ার লিগ ফুটবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বুধবার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ।
প্রথমার্ধের যোগ করা সময়ে দাউদা সিসেকে মোহাম্মদ আরিফুল বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রহমতগঞ্জ। মাপা শটে গোলরক্ষক রাজীবকে পরাস্ত করে দলকে এগিয়ে নেন সিও জুনাপিও।
চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট রহমতগঞ্জের। চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রেরও চার ম্যাচে ৮ করে পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় মুক্তিযোদ্ধা শীর্ষে আছে। চট্টগ্রাম আবাহনী আছে তৃতীয় স্থানে আর ঢাকা আবাহনী চতুর্থ স্থানে।
