২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ৫৯তম সিদ্দিকুর

ইয়েঙ্গডার টুর্নামেন্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপে ৫৯তম হয়েছেন সিদ্দিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 07:16 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

তাইপের লিঙ্কু ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে রোববার একটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলে ছয় জনের সঙ্গে যৌথভাবে ৫৯তম হয়েছেন তিনি।
 
৫ লাখ ডলার প্রাইজমানির এ আসরে বাজে শুরু করেন সিদ্দিকুর; একটি বার্ডি ও তিনটি বোগি নিয়ে ১০ জনের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করে কষ্টে ‘কাট’ এড়ান তিনি আর তৃতীয় রাউন্ডে দুটি বার্ডি ও তিনটি বোগি করেন।
 
পারের চেয়ে ১২ শট কম খেলে প্লে-অফে জাপানের শুনাইয়া তাকুাইয়াসুকে হারিয়ে এ প্রতিযোগিতায় সেরা হয়েছেন স্পেনের কার্লোস পায়জেম।