২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকুতে ৩০তম বাকি

আজারবাইজানের বাকুতে শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে ৩০তম হয়েছেন শুটার আব্দুল্লাহ হেল বাকি; বাংলাদেশের আরেক শুটার শোভন চৌধূরী হয়েছেন ৫০তম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 08:46 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

বাকুতে বৃহস্পতিবার ৬২২ স্কোর গড়েন বাকি। শোভনের স্কোর ৬১৫.৩। যে আট জন এ ইভেন্টে পরের রাউন্ডে উঠেছেন, তাদের মধ্যে সর্বনিম্ন স্কোর ৬২৬.২।

গত এপ্রিলে ব্রাজিলের শুটিং বিশ্বকাপে আলো ছড়াতে পারেননি বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে ৬২২.৮ স্কোর গড়ে ৩০তম হন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জেতা এই শুটার।

গত ফেব্রুয়ারি ভারতে হওয়া সব শেষ দক্ষিণ এশিয়ান গেমসেও ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হওয়া বাকি জিতেছিলেন দলগত রুপা।

ওয়াইল্ড কার্ড পাওয়ায় বাকি এ মুহূর্তে রিও দে জেনেইরোর অলিম্পিকে জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। আগামী ৫ অগাস্ট শুরু হবে অলিম্পিকের আগামী আসর।