বাফুফে-সাইফ পাওয়ার টেকের ২০ কোটি টাকার চুক্তি
পাঁচ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্ব কিনে নিয়েছে সাইফ পাওয়ার টেক। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি বছরে ৪ কোটি করে মোট ২০ কোটি টাকা দেবে বাফুফেকে।
দুই পক্ষের মধ্যে কথা পাকাপাকি হয়ে ছিল আগেই। শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক চুক্তি হয়। বাফুফের পক্ষে সভাপতি কাজী সালাউদ্দিন এবং সাইফ পাওয়ার টেকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন চুক্তি পত্রে সাক্ষর করেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ ঢাকার বাইরে আরও পাঁচটি ভেন্যুতে হবে প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুমের খেলাগুলো।
