২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার দিনের মধ্যে খেলতে পারবে মেসি’

কোপা আমেরিকার শতবর্ষী আসরে আর্জেন্টিনার হয়ে আগামী চার দিনের মধ্যে লিওনেল মেসি মাঠে নামতে পারবেন বলে আশা করছেন দেশটির কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 02:45 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

শিষ্যদের খেলায় সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ
জয়ের পর দি মারিয়ার নানিকে স্মরণ
চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে দারুণ শুরু আর্জেন্টিনার

চোটের কারণে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে হওয়া চিলির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক মেসি। যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় দলের সেরা তারকার অনুপস্থিতিতে আনহেল দি মারিয়া ও এভার বানেগার গোলে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ ব্যবধানে হারায় মার্তিনোর দল।

ম্যাচ শেষে মার্তিনো বলেন, “আশা করি যে, চার দিনের মধ্যে মেসি খেলার মতো অবস্থায় থাকবে।”

কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরের ম্যাচটি বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে অভিযান শুরু করা পানামার বিপক্ষে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে। মার্তিনো যা বললেন তাতে এই ম্যাচে হয়ত দেখা যাবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে।

গত ২৮ মে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লেগেছিল তার।