২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পর দি মারিয়ার নানিকে স্মরণ

লিওনেল মেসির অনুপস্থিতিতে চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রেখেছেন আনহেল দি মারিয়া। কোপা আমেরিকায় শুভ সূচনার পর সদ্য প্রয়াত নানিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আবেগাপ্লুত এই উইঙ্গার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 01:35 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে হওয়া ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারায় গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জেরার্দো মার্তিনোর দলের গোলদুটি করেন দি মারিয়া ও এভার বানেগা।

ম্যাচের কয়েক ঘণ্টা আগে দি মারিয়ার নানি মারা গেলেও তিনি পরিবারের সঙ্গে যোগ না দিয়ে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেন। দলকে এগিয়ে দেওয়া গোলটি করার পর দাদিকে শ্রদ্ধা জানানো বার্তা লেখা টি-শার্ট নিয়ে উদযাপন করেন তিনি।

ম্যাচ শেষে টেলিভিশনে আবেগী এক সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, "আমি খেলতে চেয়েছিলাম। আমার জাতীয় দলে থাকাটা নানির জন্য ছিল গর্বের।"

"আমি জানতাম, গোল করার সুযোগ পাব এবং আমি আমার পরিবারকে শুভেচ্ছা পাঠাই।"

পুরনো খবর:

‘চার দিনের মধ্যে খেলতে পারবে মেসি’
শিষ্যদের খেলায় সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ