২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে ছুটছে অজেয় মোহামেডান

প্রিমিয়ার ডিভিশন হকি লিগ অজেয় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ এসসিকে হারিয়ে ষষ্ঠ জয় তুলে নিয়েছে তারা। একই দিনে জিতেছে অ্যাজাক্স এসসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 09:33 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম খেলায় বাংলাদেশ এসসিকে ৪-৩ গোলে হারায় মোহামেডান। যথারীতি হাতাহাতি, ধাক্কাধাক্কি হওয়া এ ম্যাচে জয়ী দলের চার গোলদাতা কামরুজ্জামান রানা, আসাদুজ্জামান চন্দন, সালমান হোসেন ও তাসভার আব্বাসি। বাংলাদেশ এসসির হয়ে প্রিন্স দুটি ও বেলাল হোসেন একটি গোল করেন।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে মোহামেডানের পয়েন্ট ১৭। সমান ম্যাচে ১৭ পয়েন্ট ঊষা ক্রীড়া চক্রেরও।

দিনের দ্বিতীয় খেলায় প্রশান্ত কুমারের জোড়া গোলে সাধারণ বীমাকে ২-১ ব্যবধানে হারায় অ্যাজাক্স এসসি। সাধারণ বীমার একমাত্র গোলদাতা মহসিন বেলাল। চলতি লিগে এটি অ্যাজাক্সের দ্বিতীয় জয় ও সাধারণ বীমার পঞ্চম হার।