২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র বাস্কেটবলে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশিয়া অঞ্চলের বাছাইয়ে একটি ম্যাচেও জিততে পারল না বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে যুবারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 11:23 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমার্ধে ৩৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরের অর্ধে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৬৪-৬০ পয়েন্টে হারে স্বাগতিকরা।
 
আগের দিন ভারতের কাছে ৯০-৩১ পয়েন্টে ও নেপালের কাছে ৫৭-৫৪ পয়েন্টে হেরে মূল পর্বে ওঠার আশা গুঁড়িয়ে যায় সজীব-কামরুলদের।
 
বাছাই পর্বের শেষ দিবে নেপালকে ১১৭-৪০ পয়েন্টে হারিয়েছে ভারত। টানা তিন জয়ে প্রতিযোগিতার সেরা হয়েছে দলটি। রানার্সআপ হয়েছে নেপাল।