২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকার আগে আদালতে যাবেন মেসি

কোপা আমেরিকা শুরু হওয়ার চার দিন আগে কর ফাঁকির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতে যেতে হবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 04:17 PM

Updated : 12 Apr 2022, 02:08 AM

২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪১ লাখ ইউরোর মতো কর ফাঁকি দেন বলে অভিযোগ আনা হয়েছিল। 
 
স্পেনের সংবাদ সংস্থা ইএফই নিশ্চিত করে, আগামী ২ জুন মেসি আর তার বাবা হোর্হে মেসিকে শুনানির জন্য বার্সেলোনার আদালতে যেতে হবে। 
 
মেসির আর্থিক ব্যাপারগুলো তার বাবা হোর্হে দেখাশোনা করতেন- এমন কারণ দেখিয়ে মেসির ওপর থেকে অভিযোগ তুলে নেয়ার সুপরিশ করেছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কিন্তু পরে স্টেট অ্যাটর্নি এই সুপারিশ শোনেনি। তাদের দুই জনকেই বার্সেলোনার আদালতে হাজির হতে বলা হয়।
 
আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ৬ জুন। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।
 
বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসিকে পাওয়া নিয়ে অবশ্য কোনো শঙ্কা নেই আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনোর। 
 
“আমি মনে করি, কোপা আমেরিকার শতবর্ষী আসরে তার থাকা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না।”