২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ প্রায় নিশ্চিত ম্যান সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে সোয়ানসি সিটির মাঠে থেকে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। তবে হার এড়ানোয় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলা বলতে গেলে নিশ্চিত করে ফেলেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 11:02 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

চ্যাম্পিয়ন লেস্টারকে আটকালো মুকুট হারানো চেলসি
জিরুদের হ্যাটট্রিকে রানার্সআপ আর্সেনাল
নিরাপত্তা শঙ্কায় ইউনাইটেড-বোর্নমাউথ ম্যাচ পণ্ড

৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। নিরাপত্তা শঙ্কায় রোববার ম্যানচেস্টার ইউনাইটেড আর বোর্নমাউথের ম্যাচটি পণ্ড হয়ে যায়। ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। বোর্নমাউথের বিপক্ষে জিতে সিটির সমান ৬৬ পয়েন্ট পেলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলার সম্ভাবনা বলতে গেলে নেই। কারণ, গোল পার্থক্যে সিটির (৩০) চেয়ে অনেক পিছিয়ে আছে ইউনাইটেড (১২)।

কোচ মানুয়েল পেল্লেগ্রিনির বিদায়ী ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার চেষ্টায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। তৃতীয় মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে খুব কাছ থেকে নেওয়া কেলাসি ইয়েনাচোর শট ঠেকিয়ে দেন সোয়ানসি গোলরক্ষক।

পঞ্চম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া সের্হিও আগুয়েরোর শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি সোয়ানসি গোলরক্ষক। বল পেয়ে যান ইয়েনাচো। খুব কাছ থেকে বলটি জালে পৌঁছে দেন নাইজেরিয়ার তরুণ এই ফরোয়ার্ড।

দশম মিনিটে সিটির জালে বল জড়িয়েছিলেন জেফারসন মনতেরো। তবে বাকারি সানিয়াকে ফাউল করার কারণে গোলটি দেননি রেফারি।

২৭তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফের্নানদিনিয়োর ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে শট নেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। কিন্তু দারুণ দক্ষতায় তা রুখে দেন গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে সোয়ানসি। আন্দ্রে আইয়ুর নেওয়া ফ্রি-কিক সিটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দোর মাথায় লেগে দিক বদলে জালে জড়ায়।

জয়ের জন্য মরিয়া সিটি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণে চাপ তৈরি করে খেলে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা তারা পায়নি। তবে এই ফলেও চ্যাম্পিয়ন্স লিগ প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় বিদায় বেলায় কিছুটা স্বস্তি পেতেই পারেন পেল্লেগ্রিনি।

ইপিএলের পয়েন্ট তালিকা:

অবস্থান

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

১

লেস্টার সিটি

৩৮

২৩

১২

৩

+৩২

৮১

২

আর্সেনাল

৩৮

২০

১১

৭

+২৯

৭১

৩

টটেনহ্যাম হটস্পার

৩৮

১৯

১৩

৬

+৩৪

৭০

৪

ম্যানচেস্টার সিটি

৩৮

১৯

৯

১০

+৩০

৬৬

৫

সাউথ্যাম্পটন

৩৮

১৮

৯

১১

+১৮

৬৩

৬

ম্যানচেস্টার ইউনাইটেড

৩৭

১৮

৯

১০

+১২

৬৩

৭

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড

৩৮

১৬

১৪

৮

+১৪

৬২

৮

লিভারপুল

৩৮

১৬

১২

১০

+১৩

৬০

৯

স্টোক সিটি

৩৮

১৪

৯

১৫

−১৪

৫১

১০

চেলসি

৩৮

১২

১৪

১২

+৬

৫০

১১

এভারটন

৩৮

১১

১৪

১৩

+৪

৪৭

১২

সোয়ানসি সিটি

৩৮

১২

১১

১৫

−১০

৪৭

১৩

ওয়াটফোর্ড

৩৮

১২

৯

১৭

−১০

৪৫

১৪

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন

৩৮

১০

১৩

১৫

−১৪

৪৩

১৫

ক্রিস্টাল প্যালেস

৩৮

১১

৯

১৮

−১২

৪২

১৬

বোর্নমাউথ

৩৭

১১

৯

১৭

−২০

৪২

১৭

সান্ডারল্যান্ড

৩৮

৯

১২

১৭

−১৪

৩৯

১৮

নিউক্যাসল ইউনাইটেড

৩৮

৯

১০

১৯

−২১

৩৭

১৯

নরিচ সিটি

৩৮

৯

৭

২২

−২৮

৩৪

২০

অ্যাস্টন ভিলা

৩৮

৩

৮

২৭

−৪৯

১৭