নিরাপত্তা শঙ্কায় ইউনাইটেড-বোর্নমাউথ ম্যাচ পণ্ড
প্রিমিয়ার লিগের শেষ দিনে বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি নিরাপত্তা শঙ্কায় পণ্ড হয়ে গেছে।
৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। বোর্নমাউথের বিপক্ষে জিতে সিটির সমান পয়েন্ট পেলেও তাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, গোল পার্থক্যে সিটির (৩০) চেয়ে অনেক পিছিয়ে আছে ইউনাইটেড (১২)।
ইপিএলের প্রথম তিনটি দল সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আর চতুর্থ স্থান পাওয়া দলটিকে খেলতে হবে প্রিলিমিনারি রাউন্ড।
ইউনাইটেডের ইউরোপা লিগের প্রিলিমিনারি রাউন্ডের খেলা অবশ্য নিশ্চিত। শেষ ম্যাচে হার এড়ালে পঞ্চম স্থানে উঠে ইউরোপা লিগে সরাসরি খেলতে পারবে লুই ফন খালের দল। এফ এ কাপের ফাইনালে ক্রিস্টার প্যালেসকে হারালেও সরাসরি ইউরোপা লিগে যাবে তারা।
