মেয়েদের কাবাডির চ্যাম্পিয়ন বিজেএমসি
দারুণ জমে ওঠা ফাইনালে বাংলাদেশ আনসারকে হারিয়ে জাতীয় মহিলা কাবাডির চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি।
২০১৩ সালে হওয়া সব শেষ বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন হওয়ার পর বিজেএমসির মেয়েরা লম্বা বিরতির পর আরেকটি শিরোপার স্বাদ পেল।
পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে বুধবারের ফাইনালে আনসারকে ১৩-১২ পয়েন্টে হারায় বিজেএমসি।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের ফাতেমা আক্তার শীলা। টুর্নামেন্ট সেরা হয়েছেন আনসারের ফাতেমা আক্তার পলি।
একই দিনে রাজশাহীকে ২৩-১৪ পয়েন্টে হারিয়ে জাতীয় মহিলা কাবাডির নবম আসরে তৃতীয় হয় জামালপুর জেলা।
