২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার জোড়া গোলে পিএসজির জয়

জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে রেনেঁকে ৪-০ ব্যবধানে হারিয়েছে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 03:00 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

নিজেদের মাঠে গত শুক্রবার পিএসজি চারটি গোলই করে দ্বিতীয়ার্ধে। 
 
৫০তম মিনিটে প্রথম গোলটি করেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাক্সওয়েল। চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা ৭৮তম মিনিটে নিজের ৩৪তম গোল পান। 
 
যোগ করা সময়ে ব্যবধান ৪-০ করেন উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানি। 
 
এই জয়ে পিএসজির পয়েন্ট ৮৯ হলো; দুই ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানে এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া লরাঁ ব্লাঁর দল।