২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লে-কোর্টে নাদালের রেকর্ড শিরোপা

ক্লে-কোর্টে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়েছেন রাফায়েল নাদাল। জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে বার্সেলোনা ওপেন জিতে অসাধারণ এই কীর্তি গড়েন স্পেনের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 03:07 AM

Updated : 11 Oct 2022, 08:08 PM

নবমবারের মতো বার্সেলোনা ওপেনে চ্যাম্পিয়ন হতে রোববারের ফাইনালে ৬-৪, ৭-৫ গেমে জিতেন নাদাল। ১০ বারের মুখোমুখি লড়াইয়ে এই নিয়ে ৯ বার নিশিকোরিকে হারালেন নাদাল।

এর মধ্যে দিয়ে ক্লে-কোর্টে আর্জেন্টিনার সাবেক তারকা গিলেরমো ভিয়াসের সর্বোচ্চ ৪৯টি শিরোপার রেকর্ড স্পর্শ করলেন নাদাল।

নয়বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালকে গত বছর তার প্রিয় কোর্টে চেনা রূপে দেখা যায়নি। তবে বার্সেলোনায় দারুণ এই জয়ে আগামী মে মাসে হতে যাওয়া এবারের ফরাসি ওপেনে দারুণ কিছুর আভাস দিলেন ২৯ বছর বয়সী এই তারকা।