কোনোমতে টিকে গেলেন সিদ্দিকুর
জাপানের প্যানাসনিক ওপেনে বাজে শুরু করা সিদ্দিকুর রহমান দ্বিতীয় রাউন্ডেও ঘুরে দাঁড়াতে পারেননি। তবে পারের চেয়ে এক শট কম খেলে অল্পের জন্য কাট-এর ওপরে থেকে পরের রাউন্ডে উঠেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা বাংলাদেশের এই গলফার।
দ্বিতীয় রাউন্ড শেষে ১৮ জনের সঙ্গে যৌথভাবে ৬১তম স্থানে আছেন সিদ্দিকুর।
চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। আগের রাউন্ডে চারটি বোগি ও একটি বার্ডি করা সিদ্দিকুর সব মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে শীর্ষে আছেন স্বাগতিকদের ইচিহারা কোদাই।
