রিয়ালে প্রায় যোগ দিয়ে দিয়েছিলেন পেলে
কয়েকবারই রিয়ালে যোগ দেওয়ার খুব কাছে চলে গিয়েছিলেন বলে জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।
সর্বকালের সেরা ফুটবলারদের একজন বলে বিবেচিত পেলে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই খেলেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। কিছু দিনের জন্য নিউ ইয়র্ক কসমসেও খেলেন তিনি।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে ৭৫ বছর বয়সী পেলে বলেন, “অনেকবারই আমি রিয়ালের সঙ্গে চুক্তি করার খুব কাছে চলে গিয়েছিলাম।”
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে বার্সেলোনার খেলার প্রশংসা করেন।
“এটা পরিষ্কার যে, গত ১৫ বছর ধরে বার্সেলোনা সেরা দল, অতীতে যেমন ডাচ ক্লাবগুলো সবচেয়ে আকর্ষণীয় ফুটবল খেলেছে।”
