২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসাধারণ’ বার্সায় মুগ্ধ এনরিকে

কঠিন মুহূর্তে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে শিষ্যদের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 03:37 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

দলকে সাহায্য করতে পেরেই খুশি সুয়ারেস
ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার ঠিক পেছনেই রিয়াল
দেপোর্তিভোর জালে বার্সার ৮ গোল
বিলবাওকে হারিয়ে বার্সেলোনার পাশে আতলেতিকো

প্রতিপক্ষের মাঠে গত বুধবার লুইস সুয়ারেস চার গোল করার পাশাপাশি ইভান রাকিতিচ, লিওনেল মেসি আর নেইমারের গোলে সহায়তা করেন। ৮-০ ব্যবধানের বিশাল জয়ে বাকি গোলটি করেন মার্ক বার্ত্রা।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি এবং খুব কার্যকরী ছিলাম। অসংখ্য সুযোগ তৈরি করেছি। আমাদের জন্য এটা অসাধারণ এক ফল। আমরা কোনো গোল খাইনি এবং প্রতিপক্ষের মাঠে জিতেছি।”

এই জয়ের পর ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে এই দুই দলের পয়েন্ট ব্যবধান ১।

এনরিকে বলেন, “আমাদের সামনে অসাধারণ এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ লিগ শিরোপা ধরে রাখার। কিন্তু এখনও চার ম্যাচ বাকি আছে এবং আমি নিশ্চিত এটা সহজ হবে না।”

এই ম্যাচ থেকে বার্সেলোনার ডিফেন্ডার বার্ত্রার পাওয়া স্বস্তিটা অন্য জায়গায়।

“অন্যতম সেরা খবর এই যে, আক্রমণভাগের তিন জন গোলে ফিরেছে। আমরা শক্তিশালী একটা বার্তা পাঠিয়েছি। কিন্তু আমরা জানি যে, আমাদের সামনের ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ।”