২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে সাহায্য করতে পেরেই খুশি সুয়ারেস

চার গোল করে আর সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়ে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বার্সেলোনার জয়ের নায়ক লুইস সুয়ারেস নিজের অর্জন নিয়ে ভাবেন না। কঠিন মুহূর্তে দলকে সাহায্য করতে পেরেই খুশি উরুগুয়ের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 02:54 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

‘অসাধারণ’ বার্সায় মুগ্ধ এনরিকে
ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার ঠিক পেছনেই রিয়াল
দেপোর্তিভোর জালে বার্সার ৮ গোল
বিলবাওকে হারিয়ে বার্সেলোনার পাশে আতলেতিকো

সুয়ারেস চার গোল করার পাশাপাশি লিওনেল মেসি, নেইমার, ইভান রাকিতিচের গোলে অবদান রাখেন। দেপোর্তিভোর মাঠ থেকে ৮-০ ব্যবধানের জয়ে অপর গোলটি ও মার্ক বার্ত্রার।

ম্যাচ শেষে সুয়ারেস বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গোলগুলো আমাদের ৩ পয়েন্ট পেতে সাহায্য করেছে। গোলগুলো কঠিন মুহূর্তে দলকে সাহায্য করেছে। এটাই বিবেচ্য। আমাদের জিততে হতো এবং যেভাবে আমরা খেলেছি, সেভাবে খেলেই জিততে হতো।”

কয়েক সপ্তাহ আগে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে সহজেই লিগ জয়ের স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু দেপোর্তিভোর মাঠে তারা খেলতে গিয়েছিল টানা চার ম্যাচ জয়শূন্য থেকে কোণঠাসা অবস্থায়।

দেপোর্তিভোকে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল কাতালান ক্লাবটি। 

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৮ ম্যাচে ৪৯ গোল করা সুয়ারেস বলেন, “তারা (মানুষ) বলেছিল লা লিগা শেষ হয়ে গেছে। এটা এখনও আমাদের উপর নির্ভর করছে এবং পরিশ্রমের ফল পাব।”

মাঝখানে হোঁচট খাওয়া নিয়ে সুয়ারেস বলেন, “আমরা মানুষ। আমরা যন্ত্র নই, যেটা জানে না কিভাবে ভুল করতে হয়।”

বার্সেলোনা দল অন্য যে কোনো সময়ের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ আছে বলেও জানান সুয়ারেস।