২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নে আরও ৫ বছর থাকছেন নয়ার

বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি সই করেছেন মানুয়েল নয়ার। ২০২১ সাল পর্যন্ত জার্মানির ক্লাবটিতে থাকছেন তারকা এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 04:54 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

২০১১-১২ মৌসুম শুরুর আগে বুন্দেসলিগার আরেক ক্লাব শালকে থেকে বায়ার্নে নাম লিখিয়েছিলেন জার্মানির জাতীয় দলের গোলরক্ষক নয়ার।

সম্প্রতি খবর বেরিয়েছিল, আগামী মৌসুমে কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন নয়ার। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বায়ার্নের সঙ্গে পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করলেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

এর আগে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি করেন জেরোম বোয়াটেং, টমাস মুলার, দাভিদ আলাবা ও হাভিয়ের মার্তিনেস। 

বায়ার্নের হয়ে তিনটি লিগ শিরোপা, দুটি জার্মান কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন নয়ার।