২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে ইউভেন্তুসে চান দিবালা

এ মৌসুমে ইউভেন্তুসের সর্বোচ্চ গোলদোতা পাওলো দিবালা তার ‘আদর্শ’ লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলতে চান। বার্সেলোনার স্বদেশি তারকা ফরোয়ার্ডকে তাই নিজের ক্লাবে দেখতে চান আর্জেন্টিনার আগামী এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 06:48 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

২২ বছর বয়সী ফরোয়ার্ড দিবালা বলেন, “তিনি আমার আদর্শ; তিনি যা কিছু করেন তা আর কেউ করতে পারে না। রোনালদিনিয়ো যেহেতু আর খেলেন না, তাই আমি চাই, মেসি ইউভেন্তুসে যোগ দিক।”

মেসি অবশ্য ক্যারিয়ারে অনেকবার জানিয়েছেন, বার্সেলোনা ছেড়ে ইউরোপের অন্য ক্লাবে তার যাওয়ার ইচ্ছা নেই।

টানা পঞ্চমবারের মতো ইতালির শীর্ষ লিগের শিরোপা জেতার পথে আছে ইউভেন্তুস।

এ মৌসুমে লিগের প্রথম ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পাওয়া ইউভেন্তুসের ঘুরে দাঁড়ানোয় দারুণ অবদান রাখেন এ পর্যন্ত ১৮ গোল করা দিবালা।