২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে রাকিব, রাজীবের শুভসূচনা

দুবাই ওপেন দাবায় শুভসূচনা পেয়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। জয়ে শুরু করেছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:39 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

বাংলাদেশ দাবা ফেডারেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দুবাই ওপেনের ১৮তম আসরে সোমবার প্রথম রাউন্ডের খেলায় রাকিব মিশরের সালেহ রোমানিকে, রাজীব ভারতের মেনডোনকা লিওন লুকেকে হারান।

আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় দাবার চ্যাম্পিয়ন মিনহাজের জয়টি স্বাগতিক আরব আমিরাতের আলী আব্দুল আজিজের বিপক্ষে পাওয়া।

৩৭টি দেশের ৪৬জন গ্র্যান্ডমাস্টার, ৮জন মহিলা গ্র্যান্ডমাস্টার ৩৯জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫জন খেলোয়াড় দুবাই ওপেনের এবারের আসরে অংশ নিচ্ছে।