২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে আবার অস্বস্তি উপহার দিতে চায় ভলফ্সবুর্গ

রিয়াল মাদ্রিদকে আবারও অস্বস্তিতে ফেলার পরিকল্পনা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি পর্ব খেলতে নামার কথা জানিয়েছেন ভলফ্সবুর্গের কোচ ডিটার হেকিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 03:47 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। 
 
গত বুধবার নিজেদের মাঠে দশবারের ইউরোপ সেরা রিয়ালকে ২-০ গোলে হারানো ভলফ্সবুর্গের কোচ বলেন, “আগামীকাল (মঙ্গলবার) মাদ্রিদের ৮০ হাজার সমর্থক থাকলেও আমাদের কিছু যাবে আসবে না। একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিভাবে খেলি।”
 
সেমি-ফাইনালে ওঠার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দিয়েছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান আর তার শিষ্যরা। আর পরিসংখ্যান বলছে, অতীতে অনেকবারই এভাবে পিছিয়ে পড়া রিয়াল নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়েছে; প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পৌঁছে গেছে লক্ষ্যে। 
 
হেকিং বলেন, “রিয়াল আর বের্নাবেউয়ের মানে আমরা অবশ্যই জানি। তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে। কিন্তু আমি মনে করি, প্রথম পর্বে আমরা যা করেছি তার জন্য আমাদেরও শ্রদ্ধা প্রাপ্য।”

“আমরা এরই মধ্যে প্রমাণ করেছি, অসাধারণ এই দলকে আমরা অস্বস্তিতে ফেলতে পারি।”

চ্যাম্পিয়ন্স লিগে দল ভালো খেলছে উল্লেখ করে হেকিং বলেন, “আমরা জানতাম, দুটি অসাধারণ দিন লাগবে আমাদের। এরই মধ্যে একটা পেয়েছি আমরা। আর এখন আরেকটি অসাধারণ দিন লাগবে আমাদের।”

পুরনো খবর:

ভলফসবুর্গের বিপক্ষে রিয়ালের যুদ্ধের প্রস্তুতি
জিততে হলে ‘মাথা খাটাতে’ হবে রোনালদোদের
সমর্থকদের ‘জাদুকরী’ রাতের প্রতিশ্রুতি রোনালদোর