২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসিদের চেয়ে আলোকবর্ষ এগিয়ে রোনালদো’

বিশ্ব ফুটবলে লিওনেল মেসিসহ বাকিদের চেয়ে ক্রিস্তিয়ানো রোনালদো ‘আলোকবর্ষ’ এগিয়ে আছেন বলে মনে করেন তার রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের সতীর্থ পেপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 03:06 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

ভলফসবুর্গের বিপক্ষে রিয়ালের যুদ্ধের প্রস্তুতি
সমর্থকদের ‘জাদুকরী’ রাতের প্রতিশ্রুতি রোনালদোর
জিততে হলে ‘মাথা খাটাতে’ হবে রোনালদোদের

৩১ বছর বয়সী রোনালদো চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৪১ ম্যাচ খেলে ৪৩ গোল করেন। গত শনিবার এইবারের বিপক্ষে রিয়ালের ৪-০ ব্যবধানের জয়ে একটি গোল করে লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৩০ বা তার বেশি গোল পাওয়ার কীর্তি গড়েন পর্তুগালের তারকা ফরোয়ার্ড।
 

সবশেষ ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের লড়াইয়ে গত জানুয়ারিতে অবশ্য বার্সেলোনা তারকা মেসির কাছে হেরে যান রোনালদো। কিন্তু পেপে মনে করেন, রোনালদোর কাছে আসতে পারার মতো কোনো ফুটবলার বিশ্বে নেই।  পর্তুগাল ফুটবল ফেডারেশনকে (এফপিএফ) দেওয়া এক সাক্ষাৎকারে পেপে বলেন, “রোনালদোর মতো মানুষরা অনন্য। ঈশ্বরের আশীর্বাদপুষ্ট মানুষ তারা।… জানতাম, সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হতে পারে।” “ক্রিস্তিয়ানো সেরা এবং অন্য যে কারও চেয়ে আলোকবর্ষ এগিয়ে। সে শান্ত এক মানুষ, কঠোর পরিশ্রমী এবং সৎ,” যোগ করেন পর্তুগালের ডিফেন্ডার পেপে।