২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনিয়ো

যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কোচ জোসে মরিনিয়ো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 07:10 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

গত ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর চাকরিহীন আছেন পর্তুগালের এই কোচ।

স্কাই স্পোর্টসকে মরিনিয়ো বলেন, “আমার এজেন্টকে পাঠানো চিঠিটি তারা তাদের ওয়েবসাইটে দিয়েছিল। আমাকে বলতে হচ্ছে ওটা সত্য। কিন্তু আমাকে বলতে হচ্ছে, আমরা যে আগ্রহী নই তা খুব বিশেষভাবে জানাতে হয়েছে।”
 
আগামী গ্রীষ্মেই আবার কোচিংয়ে ফেরার ইচ্ছার কথা জানান মরিনিয়ো। ম্যানচেস্টার ইউনাইটেডে লুই ফন খালের জায়গায় মরিনিয়ো কোচ হতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। তবে পর্তুগিজ এই কোচ জানান, এখনও কোনো ক্লাবের সঙ্গে তার আলোচনা হয়নি।