২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ডের সঙ্গে ড্র লিভারপুলের

ইউরোপা লিগে ইয়ুর্গেন ক্লপের সাবেক ও বর্তমান ক্লাবের লড়াইয়ে জিতল না কেউই। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 03:02 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

গত বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ৩৬তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন দিভোক অরিগি। বেলজিয়ামের এই ফরোয়ার্ড এর পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান। তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। 
 
ম্যাটস হামেলসের ৪৮তম মিনিটের গোলে সমতায় ফেরে ক্লপের সাবেক ক্লাব বরুসিয়া। 
 
অ্যানফিল্ডে দ্বিতীয় পর্বের ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার। 
 
শেষ আটের প্রথম পর্বে জয় পেয়েছে সেভিয়া, শাখতার দোনেৎস্ক আর ভিয়ারিয়ালও। 
 
আথলেতিক বিলবাওয়ের মাঠে সেভিয়ার জয়টি ২-১ গোলে। শাখতার একই ব্যবধানের জয় নিয়ে ফিরেছে স্পোর্তিং ব্রাহার মাঠ থেকে। আর ভিয়ারিয়াল নিজেদের মাঠে ২-১ গোলে হারায় স্পার্তা প্রাগকে।