২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও গোল না পাওয়ায় আক্ষেপ বার্সা কোচের

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েও খুব একটা সন্তুষ্ট নন লুইস এনরিকে। আরও গোল না পাওয়ার আক্ষেপ ঝরে পড়েছে বার্সেলোনা কোচের কণ্ঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 03:04 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

বার্সা ম্যাচে লুইসের গুরুতর অভিযোগ
‘তরেসের লাল কার্ডে ম্যাচ বার্সেলোনার’
মেসিদের মধ্যে মরিয়া ভাব দেখেছিলেন এনরিকে
এমএসএনের নৈপুণ্যে আতলেতিকোকে হারাল বার্সা
তরেসের ক্যারিয়ারের অন্যতম বাজে দিন

নিজেদের মাঠ কাম্প নউতে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি ২-১ গোলে জেতে বার্সেলোনা। 
 
ফের্নান্দো তরেসের প্রথমার্ধের গোলে এগিয়ে যায় আতলেতিকো। ৩৫তম মিনিটে স্পেনের এই ফরোয়ার্ডকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। 
 
১০ জনের আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনাকে জয় এনে দিতে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন লুইস সুয়ারেস।
 
ম্যাচ শেষে এনরিকে বলেন, “প্রথমার্ধে সমানে সমান একটি ম্যাচ দেখেছি আমি, যেখানে আমরা কিছুটা ভুলভাল খেলেছি।”

“তারা জানত ১-০ গোলের জয় ভালো। আর দ্বিতীয়ার্ধে আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হয়। এটা দুঃখজনক যে, আমরা আরও গোল পাইনি।” তরেসের লাল কার্ড দেখাকে ‘সম্পূর্ণ অন্যায্য’ বলে দাবি করেন আতলেতিকোর ডিফেন্ডার ফিলিপে লুইস। এনরিকে অবশ্য এটাকে ন্যায্য বলেই মনে করেন।  “বার্সার সবাই পরিষ্কার দেখতে পেয়েছে, দুটি ঘটনার ক্ষেত্রেই হলুদ কার্ড ছিল। আর আতলেতিকোর কেউই এটা দেখতে পায়নি। এটাই স্বাভাবিক। তবে কার্ড দেখাবেন, কী দেখাবেন না সেই সিদ্ধান্ত রেফারির।”