ইব্রার হ্যাটট্রিকে পিএসজির বড় জয়
জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ফরাসি লিগ ওয়ানে নিসকে ৪-১ গোলে হারিয়েছে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি।
নিজেদের মাঠে শনিবার রাতে ম্যাচের পঞ্চদশ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন সুইডেনের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ। ৩ মিনিট পর বেন আরফার গোলে সমতায় ফেরে নিস।
৩৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইব্রাহিমোভিচ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইস ব্যবধান ৩-১ করেন।
এই জয়ে পিএসজির পয়েন্ট ৩২ ম্যাচে ৮০।
