২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্বসেরা মেসি বাকিদের চেয়ে অনেক এগিয়ে'

বার্সেলোনার সাবেক তারকা রোনাল্ড কুমানের কাছে লিওনেল মেসি শুধু বিশ্বসেরাই নন, বাকিদের চেয়ে অনেক অনেক এগিয়েও আছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

পুরনো খবর:

‘রিয়াল স্পেনের তৃতীয় সেরা দল'
রদ্রিগেসকে নিয়ে রিয়ালের সমালোচনায় ভালদেরামা
‘রিয়ালের সঙ্গে পয়েন্টের পার্থক্য ক্লাসিকোয় গুরুত্বপূর্ণ নয়'

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল আর বার্সেলোনা। 'এল ক্লাসিকো' নামে পরিচিত এই দ্বৈরথে নিজের সাবেক ক্লাবকেই এগিয়ে রাখলেন সাউথ্যাস্পটনের কোচ কুমান।

"এই মুহূর্তে বার্সেলোনায় সেরা খেলোয়াড়রা আছে। আক্রমণাভাগে তাদের তিন জন খেলোয়াড় আছে, যাদের পারফরম্যান্স অসাধারণ। এর পরও তাদের আছে (সের্হিও) বুসকেতস, (আন্দ্রেস) ইনিয়েস্তা, (জেরার্দ) পিকে।"

রিয়াল-বার্সেলোনা ম্যাচ সময়ের দুই সেরা তারকা মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথের উপলক্ষও। দুই তারকার লড়াইয়ের আগে রিয়ালের রোনালদোর চেয়ে বার্সেলোনার মেসিকেই এগিয়ে রাখলেন কুমান। 

বার্সা টিভিকে কুমান বলেন, "মেসি মেসিই। তাকে নিয়ে আপনি এক হাজারের বেশি বিষয় বলতে পারবেন। কিন্তু বড় ব্যবধানে এগিয়ে থেকে মেসি বিশ্বসেরা। বিষয়গুলো তাৎক্ষণিক করতে পারার সামর্থ্য আছে তার। সে অসাধারণ সব জিনিস করতে পারে।"

১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলা কুমান কাতালান ক্লাবটির আক্রমণভাগের অপর দুই তারকা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস আর ব্রাজিলের অধিনায়ক নেইমারেরও প্রশংসা করেন।

"সুয়ারেস-তাকে আমি তার আয়াক্সে খেলার সময় থেকে চিনি। সে কতটা দারুণ খেলোয়াড় তা দেখিয়েছে, ডাচ লিগের জন্য একটু বেশিই ভালো সে। তাই সে লিভারপুলে চলে গিয়েছিল। বার্সেলোনায় তার শুরুটা কঠিন ছিল। কিন্তু এর পর থেকে দেখিয়ে যাচ্ছে, সে কতটা দারুণ খেলোয়াড়।"

"নেইমারের নিজস্ব মান আছে। সে এখনও তরুণ খেলোয়াড়। কিন্তু সে ভবিষ্যতে বিস্ফোরণ ঘটাবে। সে খুব গতিশীল, একজন গোলস্কোরার। একজন আক্রমণাত্মক খেলোয়াড়ের থেকে আপনি চাইতে পারেন এমন সব গুনই তার আছে।"