২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিয়াল স্পেনের তৃতীয় সেরা দল'

বার্সেলোনার সঙ্গে মহারণের আগে রিয়াল মাদ্রিদকে স্পেনের তৃতীয় সেরা দল বলে উল্লেখ করেছেন ক্লাবটির সাবেক কোচ বার্নাড সুস্টার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 04:16 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

জার্মানি ও রিয়ালের সাবেক মিডফিল্ডার সুস্টারের চোখে রিয়াল ভারসাম্যহীন এক দল। আর দলে খেলোয়াড় ভেড়ানোর ক্ষেত্রে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের কাছে পরাজিত তারা।

"ব্যক্তিগত পছন্দকে পাশে সরিয়ে আপনি যদি মাদ্রিদের দলটিকে দেখেন, একটি রেখা এঁকে দলটিকে দুই ভাগে ভাগ করেন, তাহলে দেখতে পাবেন এটা ভারসাম্যপূর্ণ নয়। … আপনার প্রতিদ্বন্দ্বী, এমনকি আতলেতিকোও বিষয়গুলো আরও ভালো করছে। একই পজিশনে তারা একজনের জায়গায় আরেকজনকে পরিবর্তন করে, যেটা মাদ্রিদ করে না। আর কিছু ক্ষেত্রে তারা এর মূল্য দিচ্ছে।”

এই ভারসাম্যহীনতার কারণে বার্সেলোনার সঙ্গে রিয়াল ভালো করবে কিনা তা অনুমান করাও কঠিন বলে মনে করেন সুস্টার।

"আমি জানি না, তারা কেমন পারফর্ম করবে। আমি অনেক চড়াই-উতরাই দেখেছি। বুঝতে পারছি না, কী আশা করব।"

বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের প্রশংসা করেন সুস্টার।

কাম্প নউতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।