২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা বিচ কাবাডির চ্যাম্পিয়ন আজাদ স্পোর্টিং

মহিলা বিচ কাবাডির চ্যাম্পিয়ন হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয়েছে যাত্রাবাড়ি ইনস্টিটিউট অব কাবাডি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 09:02 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

কক্সবাজার সমমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শনিবার সিঙ্গেল লিগ পদ্ধতির খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেরা হয় আজাদ স্পোর্টিং। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের মরিয়ম বেগম।

আজাদ স্পোর্টিং ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা-এই চার দল নিয়ে হয় বিচ কাবাডির তৃতীয় আসর।