২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সামনে না পড়ায় পেল্লেগ্রিনির স্বস্তি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনার সামনে না পড়ায় স্বস্তি পেয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 10:12 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

‘বিশ্ব সেরা’ বার্সাকে পেয়ে রোমাঞ্চিত সিমেওনে
রিয়ালকে চমকে দিতে চায় ভলফসবুর্গে
শেষ আটে বার্সার কঠিন প্রতিপক্ষ

সুইজারল্যান্ডের লিয়নে শুক্রবার হওয়া ড্রতে প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে পেয়েছে সিটি।

এরই মধ্যে ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজিকেও অবশ্য কঠিন প্রতিপক্ষই মানছেন পেল্লেগ্রিনি।

“আমার মতে, বার্সেলোনা পার্থক্য গড়ে দিতে পারা দল। কিন্তু অন্য দলগুলোও একই।”

“আপনি যখন মহাদেশের সেরা আটটি দলের সঙ্গে লড়বেন, তখন বলতে পারেন না সহজ প্রতিপক্ষ কোনটা হবে।”

এর আগে সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো বলেছিলেন, বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে চান না তারা।

কোয়ার্টার-ফাইনালে প্রথম পর্বের ম্যাচটি সিটি আগামী ৬ এপ্রিল পিএসজির মাঠে খেলবে। নিজেদের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচটি তারা খেলবে আগামী ১২ এপ্রিল।

দ্বিতীয় পর্বের ম্যাচটি নিজেদের মাঠে খেলতে পারবেন বলে খুশি পেল্লেগ্রিনি।

শেষ আটে বার্সেলোনা খেলবে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে।