২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে চমকে দিতে চায় ভলফসবুর্গে

শক্তি-সামর্থ্যে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক পিছিয়ে ভলফসবুর্গ। তবে মাঠের লড়াইয়ে ইউরোপের সফলতম দলটিকে চমকে দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন জার্মান ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 10:51 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

‘বিশ্ব সেরা’ বার্সাকে পেয়ে রোমাঞ্চিত সিমেওনে
শেষ আটে বার্সার কঠিন প্রতিপক্ষ
বার্সার সামনে না পড়ায় পেল্লেগ্রিনির স্বস্তি

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্রয়ে রিয়ালের প্রতিপক্ষ হিসেবে নাম ওঠে বুন্দেসলিগার এ মৌসুমে বর্তমানে অষ্টম স্থানে ভলফসবুর্গের।

স্পেনের শীর্ষ লিগের পয়েন্ট তালিকায় রিয়ালের বর্তমানে তৃতীয় অবস্থায় থাকলেও ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিগেসদের মতো তারকারা যেকোনো প্রতিপক্ষের জন্যই বড় হুমকি।

তবে ভলফসবুর্গ কোচ প্রতিপক্ষের শক্তি নিয়ে একদমই ভাবছেন না। দলটির জার্মান কোচ ডিটার হেকিং বরং শিষ্যদের পুরো শক্তি দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন।

“বড় মঞ্চে ইউরোপের অন্যতম সেরা দলের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগের পেয়েছি আমরা। আমাদের যা আছে তা নিয়ে সুযোগটা আমরা লুফে নিতে চাই।”

অন্যদিকে, এবারই প্রথমবারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটে ওঠা ভলফসবুর্গকে মোটেও সহজভাবে নিচ্ছে না রিয়াল।

রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ক্লাবটির পরিচালক এমিলিও বুত্রাগুয়েনোর বিশ্বাস, প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠা দলটির জন্য হবে বাড়তি প্রেরণা। তাছাড়া টুর্নামেন্টের এই পর্যায়ে কেউই ‘ফেভারিট’ নয় বলে মনে করেন তিনি। 

“কোয়ার্টার-ফাইনালে উঠলে আপনি জানেন যে, আপনি কঠিন প্রতিপক্ষই পাবেন।”

দুই পর্বের এই লড়াইয়ের প্রথম ম্যাচটি হবে আগামী ৬ এপ্রিল, ভলফসবুর্গের মাঠে। আর রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি পর্ব হবে আগামী ১২ এপ্রিল।